আমাদের প্রতিনিধি ফেনী থেকে প্রেরীত সংবাদঃ
অদ্য ৭ই ফেব্রুয়ারী ২০২২ইং সকালে বিএনপি ফেনী জেলা শাখার বিভিন্ন সংগঠন ও বিরোধী দলীয় নেতাকর্মী /সমর্থকরা দেশের সর্বত্র মৌলিক দ্রব্যদীর অনিয়ন্ত্রীত মূল্য বৃদ্ধি ও আইন প্রশাসনসহ সরকার দলীয় নেতাকর্মীদের চরম নৈরাজ্যকর কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলা ও উপজেলা প্রশাসক কার্যালয় সামনে মানব বন্ধান ও ঘেড়াও অভিযান চলাকালিন রাষ্ট্রপক্ষর কঠোর বাধার সম্মুখীন হয়। বেলা আনুমানিক ১০.০০ঘটিকা থেকে ১২.০০পর্যন্ত উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে ভয়াবহ দাঙ্গাফসাদ শুরু হলে ফেনী সদর উপজেলা বাসষ্টেন্ডে আইন সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে কাদানী গ্যাসও ফাকা গোলাগুলি নিক্ষেপ করতে থাকে। এমতাবস্থায় লোকাল একটি যাত্রিবাহি লেগুনা মাইক্রোবাস ৮/১০জন যাত্রি নিয়ে বাসষ্টেন্ডে পৌছার সাথে সাথে কে বা কারারা পেট্রোল বোমা বিস্ফোরন ঘটালে দ্রুত অগ্নিপাত ছড়িয়ে পরে ও যাত্রিরা অগ্নিদগ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে এবং দাঙ্গায় পুলিশ ফোর্সসহ উভয় পক্ষে লোকজন গুরুতর আহত হয়। ঘটনা স্থলে পরিস্থিতি নিয়ন্ত্রন ও আহতদের উদ্ধার করতে নিরাপত্তা বাহিনীর সাথে এলাকার লোকজন এগিয়ে আসে এবং আহতদের দ্রুত সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন কিন্তু অগ্নিদগ্ধ মুমুর্ষ ২জন যাত্রি আব্দুর রহিম (৪৮), পেশা-প্লাম্বার, হাবিব উল্লাহ (৩৬)পেশা- হকার ব্যবসার শারীরিক অবস্থার অবনতির কারনে তাৎক্ষনিক ঢাকায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী বিভাগে প্রেরন করা হয়েছে। এই অনাকাঙ্খিত নাশকতা ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে- রাস্তার অপরদিকে পুলিশ ও প্রতিবাদীদের মধ্যে দাঙ্গা চলাকালিন সময় মাক্স পরিহিত ৪/৫ জন সন্ত্রাসী পূর্বে থেকে নাশকতার পরিকল্পনায় নিয়োজীত হয়ে ব্যাগে বোমা নিয়ে বাসষ্টেন্ডে আশেপাশে ঘোরাঘুড়ি করছিল। ফলে উভয়ের মধ্যে দাঙ্গা চলাকালিন সময় সন্ত্রাসীরা সুযোগ মোতাবেক লেগুনায় বোমা বিস্ফোন ঘটিয়ে ২টি মটোর বাইকে দ্রুত পালিয়ে যায়। এ বিষয় অভিযান কর্মকর্তা ও থানার ও/সির মাধ্যমে জানাযায় যে, এই গুরুতর অপরাধে জড়িত বিএনপি জামায়েতের কিছু অপরাধীকে গ্রেফতার ও স্বাক্ষী প্রমানে পলাতকদের নাম পরিচয় নিশ্চিত হয়ে প্রাথমিক ভাবে ২৩জনের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ১২জন যথা ১।নাজির হোসেন (৩৮), পিং-সমশের উদ্দিন, ২। ফয়সাল রানা (২৮),পিং-রহিম উদ্দিন,৩।নুরুল আলম (৪৩),পিং-মৃত বিলাল মিয়া, ৪। মনির কামাল (২৭),পিং-মুস্তাক হোসেন, ৫।ফারুক পাটওয়ারী(২৩),পিং-আজম পাটওয়ারী, ৬।আমির হোসেন রিপন (৪৪),পিং-মৃত আনোয়ার উল্লাহ, ৭। রেজওয়ান ভুঞা (৪৫), পিং-হাজী কামাল ভুঞা, ৮।তপন চৌধুরী (২৯),পিং-মুস্তাক চৌধুরী মহন ৯। ফেরদাউস আলম(৩৭), পিং- মাসুদ আলম, ১০। শিমুল শাহা (২৩), পিং-রবিন্দ্রশাহা, ১১। মোঃ সোহাগ আহমেদ (২৪),পিং-প্রফেঃ মঈনুল আহমেদ, ১২।মামুন সাজ্জাদ (২৭), পিং- আবুবক্কর গং সকলে সদর মডেল ফেনী থানা নিয়ন্ত্রনাধীন স্থায়ি বাসিন্দা।অগ্রেফতার/পলাতক যথাঃ ১৩।সাহাদাত হোসেন (২৯/৩০), পিং-হালিম উদ্দিন,১৪।জাকির মল্লিক (২০/২১),পিং-হারুন মল্লিক, ১৫। সোহেল হোসেন (২৭/২৮),পিং-আইউব মিয়া, ১৬।রবিউল হায়দার(২৫/২৬), পিং-লোকমান হায়দার, ১৭।মীর হোসেন মীরু(২৮/৩০), পিং- আনোয়ার উল্লাহ,১৮।তৌহিদুর রহমান (৩০/৩২),পিং-মুখলেছুর রহমান, ১৯। ইমোন রাসুল(২০/২২), পিং-নোমান রাসুল,২০।মোঃ জুলফিকার (৪০/৪২), পিং- আইনুল হক, ২১। মিনার উদ্দিন ভুঞা (২৪/২৬), পিং- আমজাদ ভুঞা,২২।মুরশেদ আকন্দ (২৮/২৯), পিং-মোতালেব আকন্দ, ২৩। আলমাস এনাম (২৬/২৭),পিং-ডাঃ জাকারিয়া এনামগং সকলে ফেনী সদর মডেল থানা নিয়ন্ত্রনাধীন স্থায়ি বাসিন্দা এবং আইন সংস্থা তাহাদের গ্রেফতার করতে সর্বত্র তৎপড়তা চালিয়ে যাচ্ছে।